দূরপাল্লার গাড়িগুলো চলাচল করবে আজ রাত থেকেই— এরজন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিকদের এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত পরিবহণগুলোর ক্ষতিপূরণের প্রক্রিয়া চলছে বলেও বৈঠকে জানানো হয়।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা-অবরোধ হরতালে নিরাপত্তা বিবেচনায় এর আগে গত ৯ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেয়া হয়েছিল, রাত ৯টার পর দূরপাল্লার কোন গাড়ি চলাচল করবে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: