বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা থানায় যাওয়া মাত্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও হাজী সেলিমের করা সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আইনের শাসন বিশ্বাস করেন, আমরাও আইনের বাইরে নই। গ্রেপ্তারি পরোয়ানায় অপেক্ষায় আছি। পরোয়ানা থানায় আসা মাত্র কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা নানা ষড়যন্ত্র প্রতিহত করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও সংসদে জানান আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: