জাতীয়

জয়কে অপহরণের ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্র প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশটির প্রশাসনে উদ্বেগ রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাত দিয়ে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কের সিনিয়র অফিসার ক্রিস্টোফার এলমস ও গিলবার্ট মর্টনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েক নেতা।

ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র ও তার আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রের সংবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ষড়যন্ত্রকারীদের ব্যাপারে মন্ত্রণালয়ের সজাগ দৃষ্টি রয়েছে এবং বিষয়টি প্রশাসন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে দুই কর্মকর্তা জানিয়েছেন।

বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে ও মদদে প্রধানমন্ত্রীর ছেলের ক্ষতি করার ষড়যন্ত্র হয়েছিল অভিযোগ করে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন বলে জানান আওয়ামী লীগের এই নেতা।

সিদ্দিকুর রহমান বলেন, মার্কিন নাগরিকের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর বলে কর্মকর্তারা উল্লেখ করেন বলেন ।

ভার্জিনিয়ায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাসরত সজীব ওয়াজেদ জয়ের ক্ষতি করার উদ্দেশ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত গোপন তথ্য পেতে এফবিআইএর এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক বিএনপি নেতার ছেলেকে গত ৪ মার্চ কারাদণ্ড দিয়েছে আদালত।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ