জাতীয়

অভিজিৎ হত্যা: পুলিশের ভূমিকার সমালোচনা ইমামের

এইচটি ইমাম
এইচটি ইমাম

একুশের বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে কঠোর নিরাপত্তার মধ্যে লেখক অভিজিৎ রায় নৃশংসভাবে খুন হওয়ায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরে পুলিশ বাহিনীকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশের নাকের ডগায় এ হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। সেইসঙ্গে দায়িত্বে গাফলতির জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ সময় অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করতে জনগণের পরামর্শ চাইলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

মানবাধিকার রক্ষায় পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছে এবং এতে কোনো হস্তক্ষেপ নেই—উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যরা কোনো বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করতে পুলিশ কমিশন গঠনের তাগিদ দেন বক্তারা।

সেমিনারে আইজিপি শহীদুল হক ছাড়াও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরে মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী মাহবুবউদ্দিন আহমেদ, শহীদ পুলিশকন্যা ফারজানা শাহনাজ মজিদ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ