জাতীয়

মিয়া আমানুল্লাহর আগুন নিয়ন্ত্রণে, কমিটি গঠন

আগুন
আগুন

প্রায় ১৫ ঘণ্টা পর রোববার নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর দিলকুশার মিয়া আমানুল্লাহ ভবনের আগুন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ভবনের দুটি প্রতিষ্ঠানের কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিসের ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল হকের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভবনের ২য় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

তবে প্রচণ্ড ধোয়ার কারণে আগুন নেভানোর তৎপরতা ব্যাহত হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন দমকল বাহিনীর একাধিক সদস্য। রাতভর চেষ্টার পর ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ