হরতাল-অবরোধের নামে বিএনপি-জামাতের সহিংসতা বন্ধ করতে যা প্রয়োজন সরকার তাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করে আমরা এ উদ্যোগটি গ্রহণ করি। তখন যে সমস্যাটি ছিল সেটা হলো, দক্ষিণ এশিয়ায় তখন নতুন করে সংযোগ দেয়া হবে না। একটি দেশ হিসেবে সংযোগ নিতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়।’
এ ধরণের প্রস্তাব দুই বার পেয়েও তখনকার সরকার তা গ্রহণ করে নাই বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেখানে বিনামূল্যে সাব-মেরিন কেবল সংযোগ পেতে যাচ্ছিল। তখন আমাদের দেশের সরকারের ছিলেন তারা এ সংযোগ নেয়নি, কারণ তাদের বক্তব্য ছিল যে সংযোগ নিলেই সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে।’
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: