নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলার চার্জশিট শিগগিরই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দায় ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কোস্ট গার্ডের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে জোর প্রক্রিয়া চলছে। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
ত্বকী হত্যা মামলার চার্জশিট দিতে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র্যা ব) নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: