রানা প্লাজা ধসে পঙ্গু হয়ে যাওয়া ৫১৫ জন শ্রমিককে বিভিন্ন কাজে পুনর্বাসনে বিভিন্ন এনজিওর সহযোগিতায় জার্মানের একটি প্রতিষ্ঠান পিএসইএস।
সোমবার সকালে রাজধানীতে এক মতবিনিময় সভায় এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
বাংলাদেশি পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নতি নিয়ে জার্মানির গণমাধ্যমে ইতিবাচক সংবাদ পরিবেশিত হচ্ছে বলে জানান জার্মান প্রতিষ্ঠান পিএসইএসের কর্মসূচি সমন্বয়ক।
রানা প্লাজা ধসে যারা পঙ্গু হয়েছিলেন তাদেরকে বিভিন্ন চিকিৎসা এবং প্রশিক্ষণের মাধ্যমে আবারও কর্মক্ষম করে তুলতে ২০১৩ সালে উদ্যোগ নেয় জার্মান সহযোগী সংস্থা জি.আই.জেড। দু বছরে ৫১৫ জনকে সুস্থ করে তুলে বিভিন্ন কর্মে নিযুক্ত করা হয়েছে বলে জানায় জিআইজিডের সহযোগী সংস্থা পিএসইএস।
দেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক উন্নয়নে তার দেশ এখন সন্তুষ্ট বলে পিএসইএসের প্রোগ্রাম কোর্ডিনেটর ম্যাগনুস স্মিড উল্লেখ করেন।
পিএসইএসের প্রোগ্রাম কোর্ডিনেটর ম্যাগনুস স্মিড বলেন, দেশটির গণমাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে এখন ইতিবাচক সংবাদ পরিবেশিত হচ্ছে।
অনুষ্ঠানে বিজিএমই-এর সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ বলেন, রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের পোশাক শিল্পে কাজের সুযোগ তৈরি করতে তারা কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সরকারও কাজ করছে বলে জানান, অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম।