রাজধানীর শ্যামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৪ জন। মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন রানী স্টিল মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন: এনামুল হক, সাইফুল ইসলাম, কামরুল হাসান ও জাবেদুল ইসলাম।
দগ্ধ হওয়া ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: