জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান, শেখ হাসিনার

শেখ হাসিনা
শেখ হাসিনা

জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দলের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন।

আবারো খালেদা জিয়াকে দেশের জঙ্গিবাদের উত্থানের জন্য দায়ী করে শেখ হাসিনা বলেন, হরতাল-অবরোধের নামের দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে।

খালেদা জিয়ার নির্দেশেই বিএনপি-জামাত একাত্তরের মতো মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু বাঙালি হিসেবে যে মর্যাদা জাতিকে দিয়ে গেছেন তা সুরক্ষিত করে বিশ্বসভায় বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করারও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

হরতাল-অবরোধ দিয়ে মানুষ পোড়ানোর পাশাপাশি বই পোড়ানোর ঘটনাও বিএনপি-জামাত ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি নেত্রী মামলা থেকে রেহাই পাবেন না বলে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী।

নাশকতাকারীদের ধরে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান হবে না বলেও জানান প্রধানমন্ত্রী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ