সেকেন্ড হোমের নামে যেসব বাংলাদেশি অবৈধভাবে মালয়েশিয়ায় বিনিয়োগ করেছেন তাদের সম্পর্কে জানতে জুনের মধ্যে দুই দেশের সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে কমিশন কার্যালয়ে ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু এ কথা বলেন, এটি ক্যবিনেট বিভাগে পাঠানো হয়েছে।
সভায় চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুদক এখন পর্যন্ত ৪৭% মামলায় অভিযোগ দায়ের করতে পেরেছে। এ সময় গণমাধ্যমের প্রতিনিধিরা দুর্নীতি রোধে বিভিন্ন করণীয় সম্পর্কে পরামর্শ তুলে ধরেন।
আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: