বিএনপি-জামাতের হরতাল-আবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীতে শিক্ষার্থী ও গবের্ষকদের মাঝে ফেলোশিপ ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সব বাধা অতিক্রম করার শক্তি ও যোগ্যতা রাখে দেশের জনগণ। প্রকৃতিক দুর্যোগসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষকদের মনোনিব করতে হবে।
বিজ্ঞানী ও গবেষকরা শ্রম ও মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করবে আশা প্রকাশ করে বলেন, চাহিদা অনুসারে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারে সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার।
বিএনপি-জামাত জোটের সব বাধা অতিক্রম করে জনগণ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হলে আগামীতে দেশের দক্ষিণ অঞ্চলে আরো একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
এর আগে অনুষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় সহায়তার জন্য ৩০টি প্রকল্পের জন্য গবেষকদের হাতে ১২ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার হাতে চেক তুলে দেন শেখ হাসিনা।