জাতীয়

মান্নাকে নির্যাতন অভিযোগ মেহের নিগারের

মেহের নিগার
মেহের নিগার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মেহের নিগার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাহমুদুর রহমান মান্নাকে নির্দোষ দাবি করে মেগের নিগার বলেন, মান্নার ফোনালাপ বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে। সুষ্ঠু বিচার হলে মান্না নিরাপরাধী হিসেবে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলেও দাবি করেন তিনি।

এ সময় তার স্ত্রী অভিযোগ করেন, রিমান্ডে নিয়ে মান্নাকে নির্যাতন করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মান্নাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ৭ মার্চ থেকে দ্বিতীয় দফায় ১০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেনাবাহিনীকে উৎসাহিত করতে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ২৪ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, দ্বিতীয় দফা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ১০ মার্চ রাতে মান্নাকে হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ