বর্ষা ও ঈদের আগে সড়ক পরিবহনের সার্বিক কাজ যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আসন্ন বর্ষা মৌসুম ও ঈদুল ফিতরে সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার পাবে— উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়ক পরিবহনের যে কোনো কাজে অবহেলার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ অনেকখানিই এগিয়ে গেছে। আর আগামী ১০ এপ্রিলের মধ্যে মাওনা ফ্লাইওভার উদ্বোধন করা হবে।
মানবিক তদবিরগুলো গুরুত্ব পাবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক তদবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: