বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার মুক্ত হলেও শত্রুমুক্ত হয়নি—তাদের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলছে বলে মন্তব্য করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ও সাংসদ সাবের হোসেন চৌধুরী।
শনিবার রাজধানীর মানিক নগরে ‘অর্নব খেলাঘরের ২৪ বছর পূর্তি ও সম্মেলনে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে এমন ব্যক্তিরা একই কায়দায় তাদের অপকর্ম অব্যাহত রেখেছে।
এর আগে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার ও সম্মাননা তুলে দেন সাবের হোসেন চৌধুরী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: