আইন পেশার মানোন্নয়নে আইন শিক্ষা পাঠক্রম আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন শিক্ষায় সংস্কার বিষয়ে কর্মশালায় তিনি এ কথা বলেন।
শুধু সংস্কার করলেই হবে না বরং আইন পেশার মানোন্নয়নে আইনজীবীদেরকেও আরো বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিয়া বলেন, ‘প্রথম কাজ হল যে, ইথিক্স বাড়াতে হবে। এর মধ্যে বার কাউন্সিলের আইনটাকে নিয়ে পরিচিত করেন। দ্বিতীয়টা হল, ক্লায়েন্ট ইন্টারভিউ, মার্সালিং অব ফ্যাক্ট, ক্রস পরীক্ষা ও ড্রাফ্টিংসহ নানা বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি এগুলো নিজেরা না পড়িয়ে বার কাউন্সিলে অভিজ্ঞ আইনজীবীদের দিয়ে পাড়াতে পারে বিশ্ববিদ্যায়গুলো।’
এ সময় প্রচলিত আইন শিক্ষা ব্যবস্থার নানা অসামঞ্জস্যের কথা তুলে ধরে এগুলো সংস্কারে বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন আইনজ্ঞরা।
সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘৬০% থেকে ৮০% থিওরিটিকাল পড়ালেখা করা দরকার তবে এর মধ্যে লক্ষ্য রাখা দরকার যে, হাইকোর্টে যদি ঢাকা বিশ্ববিদ্যারয়ের এক হাজার ছেলে-মেয়ে থাকতো ৩৫ জনের মধ্যে চিত্রটাই অন্য রকম থাকতো।’