রাজধানীর শাহজাহানপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোবারক উল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি নিহত মোবারক উল্লাহ মাদক ব্যবসায়ী ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: