সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে সিটি করপোরেশন নির্বাচন বিএনপির জন্য একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে এখন তা সংশোধনের সুযোগ রয়েছে। এখন থেকে সামনের সব নির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
তোফায়েল বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নির্বাচনে আসলে লেভেল প্লেয়িং ফিল্ড পাবে বিএনপি।
এর আগে বাংলাদেশে সফররত ভিয়েতনামের বাণিজ্য ও শিল্প বিষয়ক সহকারি মন্ত্রী হোয়াং কুওক ভূওং সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রীর সঙ্গে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: