বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীই তুলে নিয়ে গেছে বলে আবারো অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত সালাহ উদ্দিনকে খুঁজে বের করার নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান হাসিনা আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২দিন ধরে স্বামী নিখোঁজ থাকায় সন্তানদের নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।
এছাড়াও সালাহউদ্দিনকে খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: