জাতীয়

মাগুরায় পেট্রোলবোমার মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

মাগুরায় ট্রাকে পেট্রোলবোমা হামলার মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোলবোমা হামলায় দগ্ধ শ্রমিকদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

পেট্রোলবোমা হামলাকারীদের কোনো ধরনের ছাড় দেয় হবে না—উল্লেখ করে নাসিম বলেন, মানুষের প্রতি সামান্য মমত্ববোধ থাকলে কেউ পেট্রোলবোমা দিয়ে মানুষকে পোড়াতে পারে না।

এ সময় ২০ দলের চলমান হরতাল-অবরোধ তুলে নেয়ারও দাবি জানান মন্ত্রী।

গতকাল রাতে মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে ট্রাকে পেট্রোলবোমা হামলায় ট্রাকের চালকসহ ৯ জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে মারা যান শাকিল আহমেদ নামের আরেকজন।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন: নাজমুল হোসেন, ইলিয়াস হোসেন, মো. মতিন, ফারুক আহমেদ, আরব আলী, ইয়াদুল ইসলাম ও ট্রাকের চালক ইমরান আলী। তাদের সবার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ