জাতীয় পতাকার চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পতাকা উৎসব।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর পতাকা মিছিলের মাধ্যেমে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পতাকা উৎসব উদযাপন কমিটি।
অনুষ্ঠানে বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একাত্তরের পরাজিত শক্তিকে চিরতরে বিনাশ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা।
১৯৭১-এর ২৩ মার্চ স্বাধীনতাকামী বাঙালীরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে উত্তোলন করে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজ পতাকা।
ঐতিহাসিক দিনটির স্মরণে সোমবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসব উদযাপন কমিটি আয়োজিত পতাকা উৎসবে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম একাত্তরের মতো আবারো সবাইকে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে নিজেদের জীবন গড়ারও আহ্বান জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে বাংলাদেশ পুলিশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পতাকা মিছিল উদ্যানের চারদিকে প্রদক্ষিণ করে।