জাতীয়

পানির সুষ্ঠু ব্যবহার না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

পানি নিয়ে সেমিনার
পানি নিয়ে সেমিনার

পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়— আর সরকারও এ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে উদাসীন বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে পানি এবং টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা এসব মন্তব্য করেন।

তবে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের দাবি এ ব্যাপারে সরকার মহাপরিকল্পনা রয়েছে এবং এরই অংশ হিসেবে গঙ্গা ব্যারেজ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান।

বৈঠকে বক্তারা অভিযোগ করেন, পানির সুষ্ঠু ব্যবহার নিয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। যা আছে তারও বাস্তবায়ন নেই। এ সুযোগে নদী-নালা দখল, ভরাট এবং দুষিত করে ফেলা হচ্ছে। যাতে হুঁমকির মুখে পড়বে সুপেয় পানির যোগান এবং দেশের কৃষিখাতসহ সব কিছুই।

তবে এ অভিযোগ অস্বীকার করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তার দাবি,পানিসম্পদ রক্ষা এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার বিস্তর পরিকল্পনা হাতে নিয়েছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দাবি, ভবিষ্যতে পানির যোগান নিশ্চিত করতে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ২০১৯ সালের মধ্যে ঢাকা শহরে মোট চাহিদার ৭০ শতাংশ পানি সার্ফেস লেবেল থেকে সংগ্রহ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা, নদী নালা দুষণ ও দখল মুক্ত করা এবং সুপেয় পানির জন্য প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে পুকুর প্রতিষ্ঠার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।

পানি এবং টেকসই উন্নয়ন নিয়ে মঙ্গলবার নিজস্ব কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে দৈনিক ভোরের কাগজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ