জাতীয়

পেট্রোলবোমা হামলা: চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু

পেট্রোলবোমা হামলা
পেট্রোলবোমা হামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মাগুরা ও চাঁদপুরে পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ আরো ২ জন মারা গেছেন। এ নিয়ে মাগুরায় শনিবার রাতে ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়াল।

মাগুরা সদর উপজেলায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ইয়াদুল মোল্লা ৪ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে পৌনে ১০টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে মারা গেছেন। পেট্রোলবোমার আগুনে তার শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়।

বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল সাংবাদিকদের বলেন, ইয়াদুলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।

এছাড়া ট্রাকে পেট্রোলবোমা হামলার একই ঘটনায় এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ইয়াদুলের ভগ্নিপতি ইমরান। শনিবার রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দগ্ধদের সে রাতেই ঢাকা মেডিকেলে আনার পর রওশন আলী নামে এক শ্রমিক, রোববার দুপুরে শাকিল নামে একজন এবং বিকেলে আবদুল মতিন নামে একজনের মৃত্যু হয়।

এদিকে চাঁদপুরে পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ খোরশেদ নামে একজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য. ১৮ মার্চ রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় পেট্রোলবোমা হামলার শিকার হয় একটি পণ্যবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামের একজন ট্রাকচালক মারা যান। ওই ঘটনায় দগ্ধ হন খোরশেদসহ মোট ৩ জন। খোরশেদ ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ