বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। সোমবার নিজস্ব ওয়েবসাইটে একটি বিবৃতি এ উদ্বেগের কথা প্রকাশ করেছে দেশটির পার্লামেন্ট।
বাংলাদেশে মুক্ত ও খোলামেলা গণতান্ত্রিক পরিসরের অভাব রয়েছে-- উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ আরও অনেকের নিখোঁজ হওয়ার ঘটনা রয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়, বিরোধী নেতা-কর্মীদের জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার ইতিহাস আছে।
বাংলাদেশের কর্তৃপক্ষ, বিশেষ করে র্যা়বের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনেক অভিযোগ রয়েছে বলেও বিবৃতিতে উঠে এসেছে।
দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্ট।
বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত হবে বলে প্রত্যাশা যুক্তরাজ্যের পার্লামেন্টের।