জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা

 শ্রদ্ধা
শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের বীর শহীদ ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে জাতি উদযাপন করছে মহান স্বাধীনতা দিবস।

সূর্যোদয়ের সঙ্গেই সঙ্গেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন সবাই। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

এরপর দলের পক্ষ থেকে নেতাদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি ফজলে রাব্বি মিয়া, বিরোধীদলের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদদের বিরোধীদলের নেতা রওশন এরশাদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবারের সদস্যরা, মন্ত্রিবর্গ, সংসদ সদস্য, তিনবাহিনীর প্রধান ও বিদেশী কুটনীতিকসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ।

এরপর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বেদি। পরে শহীদ বেদিতে ঢল নামে জনতার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ