স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এখনে কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জনান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী চলেগেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, স্বাধীনতা দিবসেও বিএনপি'র আবরোধ কর্মসূচির সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: