দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেশ টিভির সম্প্রচার শুরু হয়েছে। তবে এখন খুব সীমিত পরিসরে। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুরো দেশে এটা ডিজিটালাইজড করা হবে।
আগরতলার দৈনিক পত্রিকা দেশের কথার সম্পাদক গৌতম দাস বলেন, আগামী এক মাসের মধ্যে সমগ্র ত্রিপুরায় দেশ টিভির অনুষ্ঠান দেখা যাবে। এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ঘটনাবলী ত্রিপুরার মানুষ জানতে পারবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষাদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন সেনগুপ্ত।
দেশের সীমানা ছাড়িয়ে এখন প্রতিবেশি ভারতের ত্রিপুরায়ও দেখা যাচ্ছে দেশ টিভি। রাজ্যের রাজধানী আগরতলাসহ দেশ টিভির এই বিশেষ সম্প্রচারে সহায়তা দিয়েছে রাজ্য সরকার। দেশ টিভির সম্প্রচার দুদেশের সাংস্কৃতিক বিনিময়কে আরো জোরদার করবে বলে জানালেন আগরতলার দৈনিক পত্রিকা দেশের কথার সম্পাদক গৌতম দাস।
আগামী এক মাসের মধ্যে সমগ্র ত্রিপুরায় দেশ টিভির সম্প্রচার সম্ভব হবে। বাংলাদেশ-ত্রিপুরার পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এটি সহায়ক হবে বলেও মনে করেন তিনি।
রাজ্যের শিক্ষাদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন সেনগুপ্ত বলেন, এ সম্প্রচার শুরুর মাধ্যমে ত্রিপুরায় দর্শক সংখ্যা লাখ লাখ ছাড়িয়ে যাবে। ত্রিপুরাবাসীর সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খবরাখবর জানার পাশাপাশি সংস্কৃতির বিনিময়ও ঘটবে।