জাতীয়

বিএনপির আন্দোলন চরমভাবে ব্যর্থ: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিএনপির আন্দোলন চরমভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

৮১ দিনে যা করতে পারেননি বিএনপি চেয়ারপারসন তা আর কখনোই করতে পারবেন না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে কেউ নেই বলেও এসময় মন্তব্য করেন।

সভাপতির ভাষণে শেখ হাসিনা বলেন মৃত্যুভয়ে ভীত নন।

দেশের উন্নয়নে কাজ করছেন বলে অতীতের মতো ভবিষ্যতেও তার ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। খালেদা জিয়া নিজে ইচ্ছে করে তার কার্যালয়ে রয়েছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ যারা শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা জানায় না তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের পক্ষে কিভাবে সমাজের বিবেকবান মানুষেরা দাঁড়ান।

তিনি আরো বলেন , ‘আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করি বলেই আওয়ামী লীগ আসলে দেশের উন্নতি হয়, দেশের সাধারণ মানুষের উন্নতি হয়। যারা ক্ষমতায় তাদের উন্নতি আমরা অনেক দেখেছি, কিন্তু সাধারণ মানুষের উন্নতি শুধুমাত্র আওয়ামী লীগ করে, আর আওয়ামী লীগ করবে। কারণ জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সকল জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। যারা সৃষ্টি করে তারাই সৃষ্টির মর্যাদা বোঝে তারাই সৃষ্টিকে আরো উন্নত করতে চায়। আর যারা সৃষ্টি করে না তারা সেই সৃষ্টিকে ধ্বংস করতে চায়। বিএনপি- জামাত জোট হচ্ছে ধ্বংসকারী। কারণ তারা ছিল হানাদার পাকিস্তানিদের দোসর।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ