দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ উন্নয়ন কাজে অর্থ বরাদ্দের সময় যে সমস্ত শর্ত দেয় তার মধ্যেই দুর্নীতির আভাস থাকে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্কুল ভিত্তিক সংগঠন সততা সংঘের সমাবেশে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, দাতা সংস্থারা কাজ বরাদ্দের যেসব শর্ত জুড়ে দেন তা সুনীতির মধ্যে পড়ে না। দুর্নীতি সম্পর্কে অন্যদের উপদেশ দিলেও নিজেরা তা মানেন না।
তিনি আরো বলেন, রাষ্ট্রযন্ত্র দুর্নীতিমুক্ত না হলে কোনো অবস্থায় দেশ থেকে দুর্নীতি রোধ সম্ভব হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: