আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে উদ্ধার করে প্রমাণ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেনি।
মিজানু বলেন, বাংলাদেশে যখন যে বিরোধীদলে থাকে, সে সরকারের দমন-পীনের স্বীকার হয়। রাজনীতি ও অবস্থানের কারণে কারো হদিস মিলবে না, এটি গ্রহণযোগ্য নয়।
এছাড়া লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের পুণ্যস্নান অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় প্রশাসনের অবহেলা ও ব্যবস্থাপনাকে দায়ী করেন মানবাধিকার কমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: