জাতীয়

লেকে পাওয়া গেল রেলমন্ত্রীর ভাইয়ের মরদেহ

আবদুল লতিফ
আবদুল লতিফ

রাজধানীর ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের ভাই এবিএম আবদুল লতিফের মরদেজ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ধানমণ্ডির ২ নম্বর রোডের মাথায় বিজিবি গেইট সংলগ্ন লেকে তার মরদেহ ভাসতে দেখা যায়।

আবদুল লতিফ ছিলেন একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।

প্রত্যক্ষদর্শীদের সূ্ত্রে জানা যায়, সকালে ধানমণ্ডি লেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে আছে দেখে ব্যায়াম করতে আসা কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে ধানমণ্ডির বাসা থেকে লেকের পাড়ে হাঁটতে বেরিয়েছিলেন আবদুল লতিফ। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ