মোবাইল ফোন ব্যবহারের ওপর উন্নয়ন সারচার্জ ও লেভি আইন-২০১৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশারারফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রতিটি সিম ও রিম কার্ড ব্যহারের ক্ষেত্রে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে ব্যবহারকারীদের। এর ফলে বছরে প্রায় ১৪০ কোটি টাকা আয় হবে। যা শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নে ব্যয় করবে সরকার।
এছাড়াও বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন-২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদনও মন্ত্রিসভা থেকে দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: