বাংলাদেশে সরকারগুলোই ক্ষমতায় টিকে থাকতে দুর্নীতিকে অবাধ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। দুর্নীতি প্রতিরোধে গঠিত হলেও দুর্নীতি দমন কমিশনও (দুদক) দুর্নীতির কবল থেকে মুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মহানগর, জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশে দুর্নীতি প্রতিরোধে প্রধান অন্তরায় হিসেবে অপরাজনীতিই দায়ী— উল্লেখ করে আবু সায়ীদ আরো বলেন, সমাজের সকল স্তরেই এখন দুর্নীতি ছড়িয়ে পড়েছে।
এ সময় দুদককে সামাজিকভাবে দুর্নীতিবাজদের চিহ্নিত করার আহ্বান জানালেন দুদক কর্মকর্তারা।
তাদের কাজের স্বীকৃতি স্বরূপ দেশের ২৯টি জেলা ও উপজেলা কমিটিকে দেয়া হয় সন্মাননা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: