জাতীয়

নিজ বাসায় বিআরটিএর উপপরিচালকের স্ত্রী খুন

মোহাম্মদপুর
মোহাম্মদপুর

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে পূর্বপরিচিত এক ব্যক্তির হামলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শীতাংশু ও তার দুই মেয়ে শ্রুতি বিশ্বাস (১৪) ও অদ্রি বিশ্বাস (৬) আহত হয়েছে।

মেয়ে শ্রুতির কাছ থেকে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় শীতাংশুর পূর্বপরিচিত এক ব্যক্তি একটি কেক নিয়ে আসেন। কিছুদিন আগে শীতাংশুর জন্মদিনে আসতে না পারায় দুঃখপ্রকাশ করেন এবং কেক খাওয়ার অনুরোধ করেন। কেক খাওয়ার পর মেঝেতে পড়ে যান শীতাংশু। এ সময় ভারী কোনো বস্তু দিয়ে শীতাংশুর মাথায় আঘাত করেন ওই ব্যক্তি। শব্দ শুনে প্রথমে শীতাংশুর ছোট মেয়ে অদ্রি এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

এরপরে শীতাংশুর স্ত্রী কৃষ্ণা এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। চিৎকার শুনে ভয় পেয়ে শীতাংশুর বড় মেয়ে শ্রুতি ওই বাসারই একটি কক্ষের দরজা বন্ধ করে ভেতরে লুকিয়ে থাকে। এ সময় ফোন করে ঘটনাটি স্বজনদের জানায় সে। কিছুক্ষণ কোনো শব্দ না পেয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসার পর শ্রুতি দেখে ওই ব্যক্তি দাহ্য পদার্থ ছিটিয়ে ঘরে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুনের মধ্যে শীতাংশুর স্ত্রী কৃষ্ণাকে ছুড়ে ফেলেন তিনি। এতে কৃষ্ণার শরীর ঝলসে যায়। পরে শ্রুতিকে দেখতে পেয়ে সামান্য আঘাত করে ওই ব্যক্তি চলে যান।

পরে আশপাশের প্রতিবেশিদের ঘরে গিয়ে শ্রুতি তাদের বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে তারা আহত ৩ জনকে উদ্ধার করেন। এদের মধ্যে কৃষ্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শীতাংশু ও তার দুই মেয়ে বর্তমানে মহাখালীর ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানিয়েছেন, পরিচিত এক ব্যক্তি বাসায় ওই গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ