কুষ্টিয়ার ভেড়ামারায় স্থাপিত বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান গ্রীড আন্তসংযোগের সক্ষমতা আরো ৫০০ মেগাওয়াট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ লক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক হাজার ৪০৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এ সভায় কুমিল্লা উপকেন্দ্রের মাধ্যমে ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আরেকটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি টাকা। দুটি প্রকল্পই বাস্তবায়িত হবে বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের মাধ্যমে।
এর পাশাপাশি এদিন রৌমারি স্থল বন্দর সংলগ্ন সড়ক নির্মান এবং কাকড়া ও কুচিয়া চাষসহ মোট ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে, বৈঠক শেষে সাংবাদিকদের জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
অনুমোদিত ৬টি প্রকল্পে মোট ব্যয় বরাদ্ধ দেওয়া হয়েছে ৫২ হাজার ৭৭৮ কোটি টাকা।