একাত্তরে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশব্যাপী আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্যমঞ্চ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানকে আবারো জোড়া লাগাতে চান খালেদা আর এটাই তার রাজনৈতিক উদ্দেশ্য। নির্বাচন বা গণতান্ত্রিক অধিকার আদায় নয়, কৌশলে ক্ষমতায় যেতেই এ সকল কথা বলছে বিএনপি।
মুক্তিযোদ্ধাসহ দেশের সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের সকল ষড়যন্ত্র নসাৎ করে দেয়া সম্ভব বলেও জানান আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: