নতুন সমুদ্রসীমায় মাছ শিকার ও সংরক্ষণের কাজ দ্রুত শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিজ কার্যালয়ে মৎস ও চিংড়ি সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ব্লু ইকোনমিতে যে সম্ভাবনা দেখা দিয়েছে তা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরে শক্তিশালী করতে হবে।
এ সময় গভীর সমুদ্রে মাছ আহরণে মাছ ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
এছাড়া গ্রামে যেসব জলাশয় অব্যহৃত রয়েছে সেসব কাজে লাগাতে বহুমুখী পরিকল্পনা নেয়ার পরার্মশও দিয়েছেন শেখ হাসিনা।
পাশাপাশি ইলিশের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: