ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় দুইটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন এক বাস চালক।
বুধবার রাত সাড়ে চারটার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা বাস চালক ও হেলপার জানালার কাঁচ ভেঙে লাফিয়ে নিচে নামার সময় চালক আহত হন।
খবর পেয়ে আশুলিয়া থেকে দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় আরো একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: