ইয়েমেনে গৃহযুদ্ধের মধ্যে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা দিতে রাজি হয়েছে ভারত।
ঢাকার ভারতীয় হাই কমিশন বুধবার এক ট্যুইটারে তাদের সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জানায়।
এর কয়েক ঘণ্টা আগে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যোগাযোগ করা হয়েছে; ভারতের সঙ্গেও আলোচনা চলছে।
যুদ্ধ শুরুর আগে ইয়েমেনে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি ছিলেন বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: