প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল হতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়—উল্লেখ করে তিনি বলেন, যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে তাদের গড়ে তুললে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, খেলাধুলা, শিক্ষাসহ সমাজের সকল ক্ষেত্রে প্রতিবন্ধীদের সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
প্রতিবন্ধীদের মানসিক বিকাশে সরকার প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, সমন্বিত শিক্ষা নীতিমালাসহ বিভিন্ন পদক্ষেপগ্রহণ করেছে বলেও জানান শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: