ভারত হয়ে নেপাল ও ভূটানের সঙ্গে অবাধ পণ্য পরিবহনের বিষয়ে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন হচ্ছে— মন্ত্রিসভার আগামী বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি উত্থাপিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেজান্ডার এ নিকোলায়েভসের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান মন্ত্রী।
আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে বিএনপির দাবি যৌক্তিক বলে মনে করেন
মন্ত্রী বলেন, তবে হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচির পাশাপাশি গণতান্ত্রিক এসব দাবি একেবারেই বেমানান।
সরকার সিটি নির্বাচনে কোনো প্রভাব বিস্তারকে করবে না জানিয়ে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে, নির্বাচনে সেনা মোতায়েন নির্বাচন কমিনের এখতিয়ার উল্লেখ করে সরকার সিটি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করবে না বলেও জানান মন্ত্রী।
এ সময় বাংলাদেশে -রাশিয়া আরো ৪টি গ্যাস-কূপ খননে আর্থিক সহযোগিতা করবে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ থেকে রাশিয়া ১ লাখ টন আলু নেবে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হবে।
রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানিসহ অন্যান্য পণ্যে শুল্ক ও কোঠামুক্ত সুবিধা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।