মুক্তমত ও গণতন্ত্রের জন্য সম্প্রতি ব্লগার হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সহিংস চরমপন্থার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ।
বুধবার এক বিবৃতিতে ইইউ মুখপাত্র বলেন, মুক্ত মত ও গণতন্ত্রের জন্য ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায় হত্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সহিংস চরমপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সরকার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসব হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত বিচার আওতায় আনারও দাবি জানিয়েছে ইইউ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: