নির্ধারিত সময়ের মধ্যে সড়ক ও মহাসড়কের কাজ শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের পুরানো ফেরি ঘাটে সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আসছে রোজা, ঈদ ও বর্ষা মৌসুমের আগেই সবকটি সড়ক ও মহাসড়কের কাজ শেষ করার টার্গেট দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে কার্যাদেশ বাতিল করা হবে।
এ সময় পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু চালু হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: