জাতীয়

বিএনপি নতুন করে চক্রান্তের চেষ্টা করছে: নাসিম

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

সিটি করপোরেশনের নির্বাচনী নিয়ে বিএনপি নতুন করে চক্রান্তের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ কারার নামে কোনো চক্রান্ত করবেন না, সিটি নির্বাচন হবেই। দুনিয়ার কোনো শক্তি নেই যে নির্বাচন ঠেকাতে পারে।’

আসন্ন সিটি করপোনেশন নির্বাচন নিয়ে বিএনপি-জামাত ষড়যন্ত্র করতে পারে— উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিএনপির অঙ্গ যারা রয়েছে তারাও সন্ত্রাসী। এ সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে। ধর্মকে যেনো তারা অপব্যবহার করতে না পারে।’

এদিকে, রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কমিশন নয়, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরির প্রধান বাধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সবার সমান সুযোগ তৈরিতে বাধা তৈরি করছেন খালেদা জিয়া— উল্লেখ করে সুরঞ্জিত বলেন, বিএনপি সিটি নির্বাচনগুলোতে ‘লেভেল প্লেয়িং’ ফিল্ডের কথা বললেও মূলত খালেদা জিয়াই লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে প্রধান বাধা। খালেদা জিয়া একদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন অন্যদিকে হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছেন।

বিএনপি-জামাতের ষড়যন্ত্রের সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ