জাতীয়

জঙ্গিদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ

ডা. ইমরান এইচ সরকার
ডা. ইমরান এইচ সরকার

অভিজিৎ-ওয়াশিকুরসহ এ পর্যন্ত দেশে জঙ্গি হামলায় যতো হত্যাকাণ্ড ঘটেছে, সে সবের দায়ভার আইন-শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যার এক মাসের মাথায় ওয়াশিকুর হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দেশকে নিরাপদ রাখতে জঙ্গিদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদও দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর যারা তাদের জামিন দিচ্ছেন, তারাও দায় এড়াতে পারেন না।

এ সময় ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্জ বলেন, অনলাইন লেখক-ব্লগারদের ওপর যে ধরনে হামলা হচ্ছে, তা কোনো সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয়। জঙ্গি হামলায় নিহতের সকল ঘটনার দায়ভার সরকারকে নিতে হবে।

সরকার কখনোই জঙ্গিদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অবস্থান নেয়নি বলেও অভিযোগ করেন বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ