রাজধানীর মগবাজারে বাসচাপায় ফ্লাইওভার নির্মাণ কাজে নিয়োজিত দুই শ্রমিক মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেকজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে মগবাজার মোড় থেকে মহাখালীর দিকে কয়েক গজ এগিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, গুলিস্তান-গাজীপুর রুটে চলাচলকারী প্রভাতী পরিবহনের একটি বাস সকাল ১০টার দিকে মগবাজার মোড় পেরিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের চাপা দেয়।
এ সময় ফ্লাইওভারে নির্মাণ কাজে নিয়োজিত তিন শ্রমিককে বাসটি ধাক্কা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।
বাসচালককে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা শিবলী জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: