সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থায় যেন পরিবর্তিত না হয় তা নিশ্চিত করতে এ সংক্রান্ত ট্রাস্টকে আরো শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভায় এ কথা বলেন তিনি।
অবৈতনিক শিক্ষা, বিনা মূল্যে বই বিতরণ ও নারী শিক্ষাসহ সরকার যেসব কার্যক্রম হাতে নিয়েছে তা অক্ষুণ্ণ রাখতে শিক্ষা সহায়তা ট্রাস্টকে আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
এক্ষেত্রে সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাশাপাশি প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ফান্ড গড়ে তোলার ওপরও জোর দিয়ে প্রধানমন্ত্রী দুর্গম এলাকায় শিক্ষা ব্যবস্থা উন্নয়নে এরইমধ্যে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: