জাতীয়

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম
মাহবুবে আলম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে আর আইনি বাধা নেই— রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার পর তা নাকোচ হয়ে গেলে রায় কার্যকর সময়ের ব্যপার বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচার প্রক্রিয়া শেষ এখন তার (কামারুজ্জামান) দুইটি জিনিস বাকি রয়েছে। প্রথমটি হলো: রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, সেটা তাকে (কামারুজ্জামান) জানাতে হবে আর দ্বিতীয়টি হলো: ওনার আপনজনের সঙ্গে দেখা করা। এরপরের ব্যাপারটি হলো যে, কখন দণ্ড কার্যকর হবে এটা সরকার নির্ধারণ করবে।’

এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকলো।

সোমবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ