জাতীয়

কামারুজ্জামানের সাক্ষাৎ পাচ্ছেন না আইনজীবীরা

কামারুজ্জামানের আইনজীবী
কামারুজ্জামানের আইনজীবী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন না তার আইনজীবীরা।

সোমবার বিকেলে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সাংবাদিকদের এ কথা বলেন।

বেলা সোয়া ১১টায় শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কর্তৃপক্ষের কাছে বিকেল ৪টায় দেখা করার আবেদন করেন। তবে বিকেল পৌনে ৩টার দিকে তাদের দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়।

শিশির মনির বলেন, আমরা তার (কামারুজ্জামান) সঙ্গে সাক্ষাৎ করার আবেদন করেছিলাম। তবে জেল কর্তৃপক্ষ দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে।

এর আগে রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন কি-না সে বিষয়ে কামারুজ্জামানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন কামারুজ্জামানের আইনজীবীরা।

এ সময় শিশির মনির বলেন, ‘জেল কর্তৃপক্ষের কাছে জনাব কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে একটি দরখাস্ত দায়ের করবো।’

তিনি আরো বলেন, ‘ওনার (কামারুজ্জামান) সঙ্গে বিস্তারিত পরামর্শ করে এবং ওনার দিক নির্দেশনা নিয়েই পরবর্তি পদক্ষেপ ঠিক করবো।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকলো। সোমবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেয় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করলে ৩ নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে ফাসির আদেশ বহাল রাখে।

এরপর ১৮ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানায় সই করে তা কারাগারে পাঠায়। পরে ৫ মার্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ