একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর না করা পর্যন্ত গণজাগরণ মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করে যাবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার কামারুজ্জামানের রিভিউ আবেদন আপিল আদালতে খারিজের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর না করা পর্যন্ত গণজাগরণ মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করে যাবে। আমাদের প্রত্যাশা, যতো দ্রুত সম্ভব রায় কার্যকর হোক। যেহেতু দীর্ঘ সময় অপেক্ষ করেছি তাই কালক্ষেপন না করে এ রায় দ্রুত কার্যকর করা হবে তাই প্রত্যাশা করছি।’
বিকেল ৪টায় গণমিছিল করা হবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: